ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

পাবিপ্রবিতে শুরু হলো ‘৩য় জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’

‘নিজেকে জানাই জ্ঞানের প্রকৃত সূচনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে ‘৩য় জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক এবং পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। এছাড়াও সংগঠনের সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুবাশ্বিরা গালিবা তন্বীসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

এবারের উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পাশাপাশি তরুণদের মধ্যে যুক্তি, জ্ঞান ও মুক্তচিন্তার চর্চা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনেই পাবনা জেলার বিভিন্ন স্কুলের ১৬টি দল তাদের যুক্তির লড়াই শুরু করেছে।

আয়োজকদের আশা, এ বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মাঝে গঠনমূলক চিন্তার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The Campus Times online

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পাবিপ্রবিতে শুরু হলো ‘৩য় জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x