ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

পাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাকের ‘ক্যারিয়ার হাব’-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি

পাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাকের ‘ক্যারিয়ার হাব’-এর সাথে সমঝোতা স্পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় পাবিপ্রবি ক্যাম্পাসে একটি ‘ক্যারিয়ার হাব’ স্থাপন করা হবে, যা শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং মানসিকভাবে প্রস্তুত করার জন্য একটি অন-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাক-এর পক্ষে স্বাক্ষর করেন ব্র্যাক এসডিপি, এডুকেশন ও মাইগ্রেশন-এর সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "ব্র্যাক আর্ত-মানবতার সেবায় কাজ করে থাকে। ব্র্যাকের এ উদ্যোগ দিগন্ত উন্মোচন করবে।" তিনি ক্যারিয়ার হাবের এই উদ্যোগের বাস্তব চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বলেন, "চাকরিক্ষেত্রে প্রবেশের জন্য যেসব যুগোপযোগী দক্ষতা প্রয়োজন, শিক্ষার্থীরা এই সেবার মাধ্যমে তা গ্রহণ করতে পারবে, যা তাদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে রাখবে।" এ সময় তিনি ক্যারিয়ার হাব কর্তৃক বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপনের উদ্যোগের প্রশংসা করেন এবং ক্যাম্পাসে একটি ‘জব ফেয়ার’ আয়োজনের প্রস্তাব দেন।

ব্র্যাক-এর সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান বলেন, "পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইকোসিস্টেমের মধ্যে এক সেতু বা ব্রিজ হিসেবে কাজ করবে এই ক্যারিয়ার হাব।" তিনি উল্লেখ করেন, এই চুক্তি গ্র্যাজুয়েটদের জবের জন্য তৈরি করতে এবং শিক্ষার্থীদের গ্লোবাল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ক্যারিয়ার হাবের দক্ষ ও অভিজ্ঞ কাউন্সিলরদের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করেও ক্যাম্পাসে বিশেষ সেবা প্রদান করা হবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অন্টোপ্রেনরশিপ ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, সেল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহীম।

ব্র্যাকের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, পিসিইউ ম্যানেজার জে এম সাইফুল ইসলাম এবং এমপ্লয়মেন্ট ম্যানেজার মো. ওলিউল আজিম।

The Campus Times online

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাকের ‘ক্যারিয়ার হাব’-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x