ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

ডিআইইউ আন্তঃবিভাগ চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আন্তঃবিভাগ ফুলবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে সিএসই বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে ফাইনাল খেলায় নির্ধারিত এবং অতিরিক্ত সময় শেষে গোল শূণ্য ফলফল হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। প্রতিদল থেকে একে একে নয় জন প্লেয়ারের ট্রাইবেকার শর্ট শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিরোপা জয় করে।

খেলা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিল বিশেষ অতিধি হিসেবে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় তিনি ডিআইইউ এর খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপাচার্য ড. জাহিদুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইইউ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আমন্ত্রিত অতিথিরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ও খেলাধূলার পরদর্শীতার কথা উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সেন্টারের আয়োজনে ১৩টি বিভাগের মধ্যে খেলা শুরু হয়। স্পোর্টস সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক তাহজীব-উল-ইসলামের তত্ত্ববধায়নে পুরো খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারজন চৌকশ রেফারি।

টুর্নামেন্টে সেরা প্লেয়ার হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃপ্ত, সেরা গোল রক্ষক ও ম্যান অফ দ্যা ম্যাচ হন একই বিভাগের ফাহিম, সে ট্রাইবেকারে তিনটি গোল সেভ করেন ও শেষের একটি গোল উপহার দেন। গোল্ডেন বুট জিতেছেন সিএসই বিভাগের জিয়াউল।

খেলা শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধিনায়ক জাহাঙ্গীর আলম বলেন সকল প্লেয়ারের আন্তরিক সহযোগীতা ও সর্বোচ্চ প্রচেষ্টার ফলাফল এই জয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ বলেন, প্রতি খেলায় জয় পরাজয় থাকবেই। কিন্তু ফাইনাল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীরা অসাধারণ নৈপুন্য দেখিয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এ সকল প্লেয়ারদের আরেকটু পরিচর্যা করলে তারা জাতীয় পর্যায়ে ফুটবলে অবদান রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

The Campus Times online

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিআইইউ আন্তঃবিভাগ চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x