শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট গ্লোবাল ম্যাগাজিন অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। ‘শিক্ষায় অসামান্য অবদানের জন্য’ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস এবং ইন্টারন্যাশনাল বুক মিউজিয়াম যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে।
পুরস্কারের সনদে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।