ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

নোবিপ্রবি ট্যুরিজম ক্লাবের আয়োজনে ‘Entrepreneurship & BITH Career Talk 2026’

নোবিপ্রবি প্রতিনিধি 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্যুরিজম ক্লাব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ সহযোগিতায় ‘Entrepreneurship & BITH Career Talk 2026’ শীর্ষক একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নোবিপ্রবির অডিটোরিয়ামের IQAC-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোছাম্মৎ রিনু ফাতেমা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ, নোবিপ্রবি ট্যুরিজম ক্লাবের অ্যাডভাইজার তানভীর আহমেদ, বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার আচার্য্যসহ সংশ্লিষ্ট অতিথিরা।

সেমিনারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজু সরদার বক্তব্য দেন।

আলোচনায় পর্যটন খাতে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ও সম্ভাব্য কর্মক্ষেত্র নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পর্যটন খাতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বক্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষামূলক ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের পর্যটন খাতে ভবিষ্যৎ পেশাজীবনের সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি এবং আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The Campus Times online

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নোবিপ্রবি ট্যুরিজম ক্লাবের আয়োজনে ‘Entrepreneurship & BITH Career Talk 2026’

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x