ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

চীনে যাচ্ছেন জাবি উপাচার্য, রুটিন দায়িত্বে উপ-উপাচার্য শামছুল আলম

চীনে দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চীনে অবস্থান করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ সময়ে তিনি 'সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাউন্টেন সায়েন্স (আইসিএমএস ২০২৬)’ এবং ‘কাউন্সিল মিটিং অব দ্য এশিয়ান জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন-২০২৬ এ অংশ নেবেন। ভ্রমণসহ এ সময়ের জন্য তাঁকে সরকারি আদেশে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, উপাচার্যের ছুটিকালীন সময়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁর নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

The Campus Times online

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চীনে যাচ্ছেন জাবি উপাচার্য, রুটিন দায়িত্বে উপ-উপাচার্য শামছুল আলম

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x