ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
The Campus Times online

১০ নভেম্বরের ধর্মঘটে ক্লাস না নেওয়া শিক্ষকদের নিয়ে ঢাবি-জবির তৎপরতা, নীরব জাবি প্রশাসন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তবে একই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। উপ-উপাচার্যের দাবি, অভ্যন্তরীণভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জানা যায়, গত ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানায় সংগঠনটি। ওই দিন বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে কি না এবং কোনো শিক্ষক পূর্বানুমতি ছাড়া ক্লাস-পরীক্ষা থেকে বিরত ছিলেন কি না, তা জানতে উদ্যোগ নেয় ঢাবি ও জবি প্রশাসন।

জবি প্রশাসন গত বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে তথ্য চায়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি নিয়েছিলেন কি না, তার পূর্ণাঙ্গ বিবরণ তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়।

অন্যদিকে, ঢাবি প্রশাসনও ১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি দেয়। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের নাম জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।

ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, কয়েকজন শিক্ষক ওই দিন ক্লাসে উপস্থিত হননি। তাঁদের অনুপস্থিতির কারণ, তাঁরা কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ছিলেন কি না, তা যাচাই করতেই প্রশাসন তথ্য চেয়েছে। শিক্ষকদের নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

তবে জাবি প্রশাসন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে বিভিন্ন বিভাগে খোঁজখবর নিচ্ছি। কারা এ ধরনের কোনো কাজ করেছেন কি না, তা শনাক্ত করার চেষ্টা করছি।’

ঢাবি ও জবি প্রশাসন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে তথ্য চাইলেও জাবি প্রশাসন কেন এখনো এ ধরনের উদ্যোগ নেয়নি- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো বিজ্ঞপ্তি দিইনি। তথ্যগুলো সংগ্রহ করে প্রশাসনিক সভায় নিয়ে আলোচনা করব।’

এদিকে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর নেতারা প্রশাসনের কাছে তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, কোনো শিক্ষক নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট সমর্থন করে ইচ্ছাকৃতভাবে ক্লাস বা পরীক্ষা না নিয়ে থাকলে প্রশাসনের উচিত তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্মঘটের প্রেক্ষাপটে যেসব শিক্ষক ক্লাস বা পরীক্ষা নেননি, তাঁদের বিষয়ে প্রশাসনের তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা উচিত।

জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কেউ ক্লাসে অনুপস্থিত থাকলে তাঁদের তালিকা করে জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু নোটিশ জারি করেই দায়িত্ব শেষ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, প্রথমে ১০ নভেম্বর কারা ক্লাস নেননি, তা চিহ্নিত করতে হবে। এরপর তাঁদের অনুপস্থিতির কারণ তদন্ত করে দেখতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকা শিক্ষকদের সঙ্গে ধর্মঘট সফল করার উদ্দেশ্যে ক্লাস না নেওয়া শিক্ষকদের পার্থক্য করা জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

#......

The Campus Times online

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

১০ নভেম্বরের ধর্মঘটে ক্লাস না নেওয়া শিক্ষকদের নিয়ে ঢাবি-জবির তৎপরতা, নীরব জাবি প্রশাসন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x