ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
The Campus Times online

ছাত্রদল নেতাদের সুপারিশে নিয়ম বহির্ভূত ভ্রাম্যমাণ দোকান বরাদ্দ, ভাড়া নিচ্ছে না হল প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কামালউদ্দিন হলের সামনে ভ্রাম্যমাণ ঝালমুড়ির দোকান বসানোর অনুমতি দিয়েছে হল প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের কোনো নীতিমালা না থাকলেও শিক্ষার্থীদের সুপারিশের ভিত্তিতে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম। 

এদিকে দোকানটি থেকে কোনো ধরনের মাসিক ভাড়া নেওয়া হচ্ছে না। অথচ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের আওতাধীন তিনটি ভ্রাম্যমাণ দোকান থেকে মাসিক ৫০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। এতে দোকান বরাদ্দের প্রক্রিয়া ও ভাড়া আদায়ে হল প্রশাসনের ভিন্ন অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কামালউদ্দিন হলের সামনে বসানো ঝালমুড়ির দোকানটির আবেদন করা হয়েছে মোহাম্মদ এহসানুল্লাহ রাফিনের নামে। তিনি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় "পেটুক" দোকানের পরিচালনার সাথেও যুক্ত বলে জানা যায়। 

দোকান পরিচালনার সঙ্গে নিশান, শামিম, সায়াম ও জহিরসহ কয়েকজন যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

দোকান পরিচালনাকারী রাফিনের ভাষ্য অনুযায়ী, প্রথমে তাঁর বন্ধুরা দোকান বসানোর জন্য আবেদন করেন। তবে হল প্রশাসন তাঁদের আবেদন প্রত্যাখ্যান করে। পরবর্তী সময়ে হল প্রশাসনের পক্ষ থেকে যিনি দোকান পরিচালনা করবেন, তাঁর নামে আবেদন করতে বলা হয়। এরপর নিশানের পরামর্শে তিনি নিজের নামে আবেদন জমা দেন। আবেদন জমা দেওয়ার পর হল প্রভোস্ট তাঁকে ডেকে দোকান পরিচালনার অনুমতি দেন। এ সময় তাঁর জাতীয় পরিচয়পত্রের কপিও নেওয়া হয়।

দোকানের মালিকানা ও অংশীদারত্বের বিষয়ে রাফিন বলেন, দোকানটি তাঁর একার নয়। নিশান, শামিম, সায়াম ও জহিরসহ কয়েকজন তাঁর সঙ্গে পার্টনার হিসেবে যুক্ত রয়েছেন। তবে দোকানের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁর নিজের নামেই জমা দেওয়া হয়েছে।

দোকানটির বরাদ্দে শিক্ষার্থীদের সুপারিশের বিষয়টি স্বীকার করেছেন কামালউদ্দিন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম। তিনি বলেন, ‘আমাকে হলের কিছু শিক্ষার্থী সুপারিশ করেছে। তাদের সুপারিশের প্রেক্ষিতেই এ বরাদ্দ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের কোনো নীতিমালা না থাকার পরও কেন এমন অনুমতি দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীদের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে দোকান পরিচালনাকারী রাফিন জানান, দোকানটির জন্য হল প্রশাসন কোনো মাসিক ভাড়া নির্ধারণ করেনি। হল প্রভোস্টের সঙ্গে ভাড়া বা অর্থ পরিশোধের বিষয়ে তাঁর কোনো আলোচনা হয়নি। তাঁকে মূলত নির্দিষ্ট স্থানে দোকান পরিচালনা এবং জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের আওতাধীন তিনটি ভ্রাম্যমাণ দোকান থেকে মাসিক ৫০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। ফলে একই বিশ্ববিদ্যালয়ের দুটি হলের আওতায় দোকান পরিচালনার ক্ষেত্রে ভাড়া আদায়ে ভিন্নতা দেখা যাচ্ছে। এক হলের দোকান থেকে নিয়মিত ভাড়া আদায় করা হলেও অন্য হলের দোকানটি বিনা ভাড়ায় পরিচালনার অনুমতি দেওয়ায় এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের সুনির্দিষ্ট নীতিমালা না থাকলে এভাবে শিক্ষার্থীদের সুপারিশে দোকান বসানোর অনুমতি দেওয়া হলে অন্য হলের শিক্ষার্থীরাও একই ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হতে পারেন। এতে ক্যাম্পাসে দোকান স্থাপন ও স্থান ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রশাসনিক অনুমোদনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে হল প্রশাসনের এমন উদ্যোগ সমীচীন হয়নি।

এ বিষয়ে জাবি শাখা  ছাত্রদলের সভাপতি জহিরউদ্দিন বাবরের কাছ থেকে জানতে চাইলেও তাকে একাধিক কল দিয়ে পাওয়া যায়নি। 

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্টার জনাব এবিএম আজিজ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান কোন দোকান বরাদ্দ দেওয়া হয় না। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন উঠেছে, ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের কোনো কেন্দ্রীয় নীতিমালা না থাকলে হল প্রশাসন কোন প্রক্রিয়ায় এ ধরনের অনুমতি দিচ্ছে এবং দোকান বরাদ্দের ক্ষেত্রে ভাড়া নির্ধারণের কোনো অভিন্ন নিয়ম রয়েছে কি না।

The Campus Times online

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাত্রদল নেতাদের সুপারিশে নিয়ম বহির্ভূত ভ্রাম্যমাণ দোকান বরাদ্দ, ভাড়া নিচ্ছে না হল প্রশাসন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x