ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব বদলাবে না এবং চীন সবসময়ই বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে থাকবে।

বিশ্ব বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিনপিং

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠক। ছবি: এক্স

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডেল তারেক রহমান ও সি চিনপিংয়ের বৈঠকের ছবি শেয়ার করে ক্যাপশনে এই তথ্য জানিয়েছেন। মাও নিং উল্লেখ করেন, ‘সি চিনপিং বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নের প্রতি চীন সব সময়ই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে এবং বাংলাদেশের সব জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে এসেছে।’

সি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।’

এ ছাড়া, বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে চীন। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে দেশটি।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী চীন সি চিনপিং

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিশ্ব বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিনপিং

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডেল তারেক রহমান ও সি চিনপিংয়ের বৈঠকের ছবি শেয়ার করে ক্যাপশনে এই তথ্য জানিয়েছেন। মাও নিং উল্লেখ করেন, ‘সি চিনপিং বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নের প্রতি চীন সব সময়ই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে এবং বাংলাদেশের সব জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে এসেছে।’

সি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।’

এ ছাড়া, বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে চীন। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে দেশটি।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x