ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ স্মৃতিকে স্মরণ করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের এই মিছিল শুরু হয়।

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। ছবি: আজকের পত্রিকা

শোক, শ্রদ্ধা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ হোসেনি দালানে সমবেত হন। কালো পোশাকে হাতে প্রতীকী ছুরি, আলাম, বিভিন্ন পতাকা, নিশান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন শত শত মানুষ।

তাজিয়া মিছিল কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যদেরও বিভিন্ন স্থানে মোতায়েন থাকতে দেখা গেছে।

মিছিলের পুরো রুটজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।

বিষয় : ঢাকা বিভাগ ঢাকা জেলা পবিত্র আশুরা

The Campus Times online

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

শোক, শ্রদ্ধা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ হোসেনি দালানে সমবেত হন। কালো পোশাকে হাতে প্রতীকী ছুরি, আলাম, বিভিন্ন পতাকা, নিশান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন শত শত মানুষ।

তাজিয়া মিছিল কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যদেরও বিভিন্ন স্থানে মোতায়েন থাকতে দেখা গেছে।

মিছিলের পুরো রুটজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x