ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ফুটবল মাঠে খেলোয়াড়দের দলবদল নতুন কিছু নয়। তবে এবার দলবদলের আলোচনায় কোনো ফুটবলার নন, একজন সমর্থক। মানিকগঞ্জে ঘটেছে ব্যতিক্রমধর্মী ও বেশ চাঞ্চল্যকর এক ‘সমর্থক ট্রান্সফার’।

‘দুধ স্নানে’ ব্রাজিল ত্যাগ সজিবের, আর্জেন্টিনা শিবিরে যোগদান

ব্রাজিল ত্যাগ সজিবের, আর্জেন্টিনা শিবিরে যোগদান

দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক সজিব আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবির ছেড়ে আর্জেন্টিনা সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন। আর এই যোগদানকে স্মরণীয় করে রাখতে তিনি করেছেন দুধ দিয়ে গোসল।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জের বেতিলা-মিতরা ইউনিয়নে এ ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলটির প্রতি গভীর আবেগ থেকেই এমন সিদ্ধান্ত নেন সজিব। এ সময় আর্জেন্টিনার দুই সমর্থক তার পাশে উপস্থিত থেকে প্রতীকী শপথবাক্য পাঠ করান। এরপর দুধ দিয়ে গোসল সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরিধান করেন তিনি। নতুন জার্সি গায়ে উঠতেই উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে স্বাগত জানান। মুহূর্তেই পুরো আয়োজনটি এলাকায় ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে পরিণত হয়।

সজিব আহম্মেদ বলেন, অনেক চিন্তা-ভাবনা করে আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম। ২০২২ সালে তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আমার এ সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।

এদিকে তার এ সিদ্ধান্ত ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ মজা করে এটিকে বছরের সবচেয়ে বড় ‘ফুটবল ট্রান্সফার’ হিসেবে আখ্যা দিয়েছেন। ফুটবলপ্রেমীদের কাছে ঘটনাটি যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে চলছে নানা হাস্যরস, আলোচনা ও মন্তব্য।

বিষয় : মানিকগঞ্জ

The Campus Times online

শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘দুধ স্নানে’ ব্রাজিল ত্যাগ সজিবের, আর্জেন্টিনা শিবিরে যোগদান

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x