ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা ২-১ গোলে থ্রি-ব্রাদার্স জামালপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে।

থ্রি-ব্রাদার্স জামালপুরকে ২-১ গোলে হারিয়ে বিকেএসপি ফাইনালে

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে প্রথম গোলটি করেন ১৪ নম্বর খেলোয়াড় রানা। পরে বিকেএসপির অনুকূলে ৬৪ মিনিটে আরও একটি গোল করেন ৯ নম্বর রাহিদ; কিন্তু শেষ মুহূর্তে ৯৩ মিনিটে একটি পেনাল্টি পেয়ে থ্রি-ব্রাদার্স ১ গোলের ব্যবধান কমায়।

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাত হোসেন।

খেলাটি উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।

প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন এসএম জসিম আক্তার। সহকারী রেফারি ছিলেন বিকাশ সরকার এবং ইশতিয়াক আহমেদ ফাহিম। চতুর্থ রেফারি ছিলেন আমিনুল ইসলাম।

গত ২০ জুন থেকে শুরু হয় বরকত স্টেডিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬।

শুক্রবার সেমিফাইনাল খেলা দেখতে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, বিএনপি নতা ও সাবেক জিএস লুতফর রহমান লাতু, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, শেখ রাসেল আহাম্মেদ শ্যামল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা প্রমুখ।

সারা দেশ থেকে মোট ১৬টি জেলা টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

এ খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক সমাবেত হয়। এ সময় মাঠে শক্তিশালী দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই এবং ফুটবল দর্শকদের মুহুর্মুহু স্লোগান ও হাততালিতে মাতিয়ে তুলে পুরো স্টেডিয়াম এলাকা।

শনিবার (৪ জুলাই) মাঠে নামবে দুই শক্তিশালী দল টঙ্গী ফুটবল একাডেমি বনাম একরাম স্মৃতি ফুটবল একাডেমি, মানিকগঞ্জ জেলা।

প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

বিষয় : গাজীপুর

The Campus Times online

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

থ্রি-ব্রাদার্স জামালপুরকে ২-১ গোলে হারিয়ে বিকেএসপি ফাইনালে

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x