ঢাকা    শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বিশ্বসফর শেষে এবার নতুন এক যাত্রা শুরু করলেন পপসংগীত দুনিয়ার সুপারস্টার টেইলর সুইফটের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে।

গোপন আয়োজনে বিয়ে সারলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি, অতিথি ছিলেন যাঁরা

২০২৫ সালের আগস্টে বাগদান সেরেছিলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ছবি: ইনস্টাগ্রাম

নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক অনন্য ও জমকালো আয়োজনে চার হাত এক হয় তাঁদের। শুক্রবার দিনভর স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত-অনুরাগী। তাঁদের কেউ কেউ গাইছিলেন সুইফটের জনপ্রিয় সব গান, কারও গায়ে ছিল প্রিয় গায়িকার কনসার্টের স্মারক টি-শার্ট (মার্চেন্ডাইজ)।

এই আয়োজন বিশ্বজুড়ে এমন উন্মাদনা তৈরি করেছে, যা সাধারণত রাজকীয় বিয়েগুলোর ক্ষেত্রেই দেখা যায়। এই উৎসব উপলক্ষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ঠিক পাশেই অবস্থিত নিউইয়র্কের ঐতিহাসিক ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’ বর্ণিল আলোয় সাজানো হয়েছিল।

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর ম্যাডিসন স্কয়ারের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সেই বার্তা, এক বছর ধরে যার অপেক্ষায় ছিল সুইফটিজরা। সেখানে লেখা ছিল ‘JUST&T MARRIED!’ যা দেখে বাইরে থাকা হাজার হাজার ভক্ত মেতে ওঠেন আনন্দে।

এরইমধ্যে ‘ওয়েডিং অব দ্য ইয়ার’ হিসেবে তকমা পাওয়া এই বিয়ের অনুষ্ঠানের খবরটি পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের প্রতিনিধি ট্রি পেইন।

গত বছরের আগস্টে বাগদান সেরেছিলেন এই জুটি। সুইফটের প্রতিনিধি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

বিয়ের পোশাকে ট্রাভিস কেলসি ও টেইলর সুইফটের ছবি দেখার জন্য উন্মুখ ‘সুইফটি’দের নিরাশ করেননি সুইফটের প্রতিনিধি। তিনি জানালেন, বিয়েতে এই জুটি কী পোশাক পরেছিলেন।

তিনি জানান, ‘বর-কনের বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর অট কুচুর (Haute Couture)। ডিওর উইমেন, মেন ও অট কুচুর কালেকশনের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন বর-কনের সঙ্গে বসে আলোচনা করে এই পোশাকগুলোর নকশা করেছেন। বিশ্বখ্যাত কোনো তারকার জন্য এটাই এই ডিজাইনারের প্রথম কুচুর ওয়েডিং ড্রেস। তাঁদের জুতো জোড়া বিশেষভাবে তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিন এবং কনে পরেছিলেন কারটিয়ের (Cartier) গয়না।’

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি, দুজনের বয়সই ৩৬। প্রচলিত রীতিনীতির বাইরে নিজেদের মতো করে চলেন তাঁরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানও ছিল ঠিক তেমনই গৎবাঁধা ধরনের বাইরে।

পিপলস-এ পাঠানো এক বিবৃতিতে টেইলর সুইফটের প্রতিনিধি বলেন, ‘টেইলর ও ট্রাভিসের বিয়েতে কোনো ব্রাইডসমেড বা গ্রুমসম্যান ছিল না। এর পরিবর্তে টেইলরের “ম্যান অব অনার” হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর ভাই অস্টিন সুইফট এবং ট্রাভিসের “বেস্ট ম্যান” ছিলেন তাঁর ভাই জেসন কেলসি। এই অনুষ্ঠান দুই পরিবারকে এক সুতোয় বেঁধেছে এবং তাঁদের বন্ধু অ্যাডাম স্যান্ডলার বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেছেন।’

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের পিঁড়িতে বসার আগে দুই বছর চুটিয়ে প্রেম করেছেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। আমেরিকার স্বাধীনতা দিবসের (ফোর্থ অব জুলাই) আগের সন্ধ্যায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই বিয়েতে প্রায় ১ হাজার অতিথি উপস্থিত ছিলেন।

বিয়ের কয়েক ঘণ্টা আগে থেকেই বিনোদন ও ক্রীড়া জগতের নামী-দামি তারকাদের অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হতে দেখা যায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন গিগি হাদিদ ও ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, মারিস্কা হারগিটে ও পিটার হারম্যান, এড শিরান ও চেরি সিবর্ন, হাইম (Haim) বোনেরা, এলি গোল্ডিং, বেনসন বুন, মারেন মরিস, কেলসি ব্যালেরিনি, মিরান্ডা ল্যাম্বার্ট, দ্য চিকস, ব্র্যাড পেসলি ও কিম্বার্লি উইলিয়ামস-পেসলি, হিউ গ্র্যান্ট, কার্লি ক্লস ও জোশুয়া কুশনার, জো ক্রাভিটজ, জেসন সুডেইকিস, ইথান হক, জিমি ফ্যালন এবং টমি হিলফিগার।

বিয়ের আগের রাতে কড়া নিরাপত্তার মধ্যে ভেন্যুর ‘ইনফোসিস থিয়েটারে’ পরিবার ও বন্ধুদের নিয়ে একটি একান্ত রিহার্সাল ডিনারের (বিয়ের আগের আনুষ্ঠানিক নৈশভোজ) আয়োজন করেছিলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি।

বিষয় : বিনোদন আজকের বিনোদন সংগীত বিয়ে

The Campus Times online

শনিবার, ০৪ জুলাই ২০২৬

গোপন আয়োজনে বিয়ে সারলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি, অতিথি ছিলেন যাঁরা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x