ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

শেষ বত্রিশ শেষ হতে না হতেই রাতে শুরু হচ্ছে শেষ ষোলো। সকালে কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষেই চূড়ান্ত হয়ে গেল শেষ ষোলোর সূচি। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। নকআউট পর্বের এই রাউন্ডে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

শেষ ষোলোর সূচি চূড়ান্ত, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে

শেষ ষোলোতে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে না। তবে সেমিফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

কলম্বিয়া-ঘানা ম্যাচের চেয়েও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের বেশি আগ্রহ ছিল মায়ামিতে আজ ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা পেরিয়েছে শেষ বত্রিশের বাধা। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের জয়ী দলকে শেষ ষোলোতে পেল আলবিসেলেস্তেরা।

চমকে ভরপুর বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচগুলো ছিল বেশি রোমাঞ্চকর। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া-মিসর—শেষ বত্রিশের এই তিন ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। যার মধ্যে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের শেষ ষোলোতে ওঠাকে দেখা হচ্ছে বড় অঘটন হিসেবে। শেষ বত্রিশ পর্ব শেষে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ ষোলো পর্ব। এরপর ফিলাডেলফিয়ায় রাত ৩টায় শুরু হবে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ।

ব্রাজিল-নরওয়ে ম্যাচ আগামীকাল নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার ম্যাচ পড়েছে শেষের দিকে। ৭ জুলাই আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিসর ম্যাচ। একই রাতে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলো পর্ব। চলুন তাহলে জেনে নেওয়া যাক শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

বিষয় : খেলা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল ব্রাজিল ফুটবল আর্জেন্টিনা ফুটবল

The Campus Times online

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শেষ ষোলোর সূচি চূড়ান্ত, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কলম্বিয়া-ঘানা ম্যাচের চেয়েও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের বেশি আগ্রহ ছিল মায়ামিতে আজ ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা পেরিয়েছে শেষ বত্রিশের বাধা। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের জয়ী দলকে শেষ ষোলোতে পেল আলবিসেলেস্তেরা।

চমকে ভরপুর বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচগুলো ছিল বেশি রোমাঞ্চকর। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া-মিসর—শেষ বত্রিশের এই তিন ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। যার মধ্যে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের শেষ ষোলোতে ওঠাকে দেখা হচ্ছে বড় অঘটন হিসেবে। শেষ বত্রিশ পর্ব শেষে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ ষোলো পর্ব। এরপর ফিলাডেলফিয়ায় রাত ৩টায় শুরু হবে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ।

ব্রাজিল-নরওয়ে ম্যাচ আগামীকাল নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার ম্যাচ পড়েছে শেষের দিকে। ৭ জুলাই আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিসর ম্যাচ। একই রাতে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলো পর্ব। চলুন তাহলে জেনে নেওয়া যাক শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x