ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় ২৫ বছরের পরিচয় ও দুই বছরের প্রেমের পর শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের পর বর-কনের প্রথম নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বিয়ের পর আমির-গৌরীর নাচের ভিডিও ভাইরাল

বিয়ের পর আমির-গৌরীর নাচের ভিডিও ভাইরাল
আমির খান ও গৌরী স্প্র্যাট

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত অন্তরঙ্গ অনুষ্ঠানের সেই আবেগঘন মুহূর্ত এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরের প্রতি অঙ্গীকার করার পর আমির ও গৌরী ধীরলয়ে নাচছেন। একপর্যায়ে আমির নববধূকে আলিঙ্গন করেন ও ভালোবাসার চুম্বনে ভরিয়ে দেন। চারপাশে উপস্থিত স্বজনদের করতালি ও উচ্ছ্বাসে মুহূর্তটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ভিডিওর ক্যাপশনে ইরফান লিখেছেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরী, আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, সুখ, হাসি ও একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠুক আপনাদের জীবন। আল্লাহ আপনাদের নতুন পথচলাকে অফুরন্ত আনন্দ ও আশীর্বাদে ভরিয়ে দিন।’

বিয়ের অনুষ্ঠানে আমির খানকে দেখা যায় সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে, যার সঙ্গে ছিল ব্রোঞ্জের একটি ব্রোচ। অন্যদিকে গৌরী স্প্র্যাট পরেছিলেন হালকা বেইজ রঙের সূক্ষ্ম কারুকাজ করা ঐতিহ্যবাহী পোশাক। খোঁপার বদলে বেণি করা চুলে ছিল মার্জিত সাজ, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে।

বিয়ের পর আমির খানের জনসংযোগ সংস্থা নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং স্মরণীয় মুহূর্তের এক উদযাপন। আমির খানের বিয়ের আনন্দঘন আয়োজনের উষ্ণতা, আনন্দ আর জাদুকরী আবহের অংশ হোন।’

মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ। পাশাপাশি গৌরী স্প্র্যাটের ছেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যদিও তিনি সবসময়ই প্রচারের আলো থেকে দূরে থাকেন।

উল্লেখ্য, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আগের দুটি বৈবাহিক সম্পর্কের পর এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রায় ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের সম্পর্কের পর অবশেষে ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করলেন বলিউডের এই তারকা। সূত্র: এনডিটিভি

বিষয় : বলিউড বিয়ে আমির খান গৌরী স্প্র্যাট

The Campus Times online

রোববার, ০৫ জুলাই ২০২৬

বিয়ের পর আমির-গৌরীর নাচের ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
বিয়ের পর আমির-গৌরীর নাচের ভিডিও ভাইরাল
0:00 0:00
1.0x