ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

সৌদি আরবে ১ সপ্তাহে শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) এক বিবৃতির বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি

ছবি : সংগৃহীত

বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সৌদি সরকারের বিভিন্ন সংস্থার সমন্নয়ে করা অভিযানে ১৫ হাজার ৫৯১ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম-সম্পর্কিত অপরাধের দায়ে ৩ হাজার ৩৪৪ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬২৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ২৯২ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফেরত পাঠানোর আগের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ১৬ হাজার ৯১২ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে ৪ হাজার ১৭৪ জনকে ভ্রমণের টিকিট বা বুকিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে

বর্তমানে ২৭ হাজার ৪৪৫ জন আইন লঙ্ঘনকারী প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ ও ২ হাজার ৩৩ জন নারী।

মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৫৮ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।

বিষয় : সৌদি আরব বিশ্ব সংবাদ অভিবাসী

The Campus Times online

রোববার, ০৫ জুলাই ২০২৬

১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x