সম্প্রতি এ সাংবাদিক বীর দাসের ঠোঁটে অভিনেত্রী কঙ্গনা রানাউতের আলোচিত ‘কামড়’ বসানো নিয়েও মন্তব্য করেন। এবার সিমির চন্দোকের নিশানায় মৌনী। তিনি বলেন, মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকেন।
বলিউডের বেশ কিছু তারকা কিংবা তাদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বের হতে দেখা গেছে। তাদের মধ্যে মৌনী অন্যতম। একবার নয়, একাধিকবার তাকে খানিক টলমল অবস্থায় দেখা গেছে। ২০২৫ সালের শুরুর দিকের একটি ভিডিওতে মৌনীকে তার স্বামী সুরজ ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে পানশালা থেকে বেরোতে গিয়ে রাস্তায় পড়ে যেতে দেখা গেছে। কোনোমতে তার স্বামী তাকে তুলে নিয়ে গাড়িতে বসান। আরও পড়ুনআরও পড়ুনআলিয়া ভাটের শেষ ৫ সিনেমার আয় কত?
মৌনী রায়ের এ ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে এবং এ কারণে বেশ সমালোচিত হন অভিনেত্রী। সেই সময় অনেকেই প্রশ্ন তোলেন— ‘তিনি কি মদ্যপ’? যদিও এ প্রসঙ্গে কখনো কোনো মন্তব্য করেননি মৌনী রায়। এবার সিমি বলেন, ‘আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক বলে মনে হয়েছে। উনি সবসময়েই নেশার ঘোরে থাকেন!’
শুধু তাই নয়; মৌনীর ব্যক্তিগত জীবন বারবার আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। অনেকের মতে, মৌনী ও অভিনেত্রী দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারপরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এরপর ময়দানে নামেন মৌনীর স্বামী সুরজ। তিনি সাফ বলে দেন— ‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’