ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

শিরোপা নির্ধারণী ম্যাচটা হলো অনেকটা একপেশে। ইংল্যান্ডকে সূযোগ না দিয়ে একক আধিপত্য দেখালো অস্ট্রেলিয়া নারী দল। ইংলিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে অজি মেয়েরা।

ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০টি আসরের মধ্যে আটটির ফাইনালই খেলেছে তারা। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। এদিকে একবার করে শিরোপা জেতার কীর্তি রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের।

রোববার (৫ জুলাই) লর্ডসে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। ৬ রানে অ্যামি জোনস ও ৮ রানে ড্যনি ওয়াট সাজঘরের পথ ধরেন।

এরপর তৃতীয় উইকেটে চাপ সামলে নেন ন্যাট স্কিভার ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি। ২৩ রানে থামেন ক্যাপসি। আর ২ রান করেন হেথার নাইট।

এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন স্কিভার ব্রান্ট ও ফ্রেইয়া ক্যাম্প। ফিফটি পূরণের পর ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রান্ট। আর ৪৪ রানের অপ্রতিরোধ্য ইনিংসটি খেলেন ক্যাম্প। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন জর্জিয়া ভোল। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার বেথ মুনি ও ফোবে লিচফিল্ডের ১০০ রানের জুটিতে জয়ের ভিত পায় অজিরা। 

৪৮ রান করে সাজঘরের পথ ধরেন লিচফিল্ড। অন্যদিকে, ফিফটি করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ওপেনার বেথ মুনি। আউট হওয়ার আগে করেন ৬৪ রান। এদিকে এলিস পেরি ও অ্যাশলে গার্ডনার মিলে ১৭ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ১৩ রানে পেরি ও ৩ রানে গার্ডনার অপরাজিত থাকেন।

বিষয় : বিশ্বকাপ নারী ক্রিকেট টি-টোয়েন্টি অস্ট্রেলিয়া ইংল্যান্ড

The Campus Times online

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০টি আসরের মধ্যে আটটির ফাইনালই খেলেছে তারা। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। এদিকে একবার করে শিরোপা জেতার কীর্তি রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের।

রোববার (৫ জুলাই) লর্ডসে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। ৬ রানে অ্যামি জোনস ও ৮ রানে ড্যনি ওয়াট সাজঘরের পথ ধরেন।

এরপর তৃতীয় উইকেটে চাপ সামলে নেন ন্যাট স্কিভার ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি। ২৩ রানে থামেন ক্যাপসি। আর ২ রান করেন হেথার নাইট।

এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন স্কিভার ব্রান্ট ও ফ্রেইয়া ক্যাম্প। ফিফটি পূরণের পর ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রান্ট। আর ৪৪ রানের অপ্রতিরোধ্য ইনিংসটি খেলেন ক্যাম্প। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন জর্জিয়া ভোল। এরপর দ্বিতীয় উইকেটে ওপেনার বেথ মুনি ও ফোবে লিচফিল্ডের ১০০ রানের জুটিতে জয়ের ভিত পায় অজিরা। 

৪৮ রান করে সাজঘরের পথ ধরেন লিচফিল্ড। অন্যদিকে, ফিফটি করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ওপেনার বেথ মুনি। আউট হওয়ার আগে করেন ৬৪ রান। এদিকে এলিস পেরি ও অ্যাশলে গার্ডনার মিলে ১৭ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ১৩ রানে পেরি ও ৩ রানে গার্ডনার অপরাজিত থাকেন।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x