ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

এবারের বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়েছে কেপ ভার্দে। আর সেই রূপকথার অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক অবিশ্বাস্য সেভে আলোচনায় উঠে এসেছেন। এবার তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ব্রাজিলের দুটি ক্লাব।

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

ছবি: সংগৃহীত

ইতালিয়ান ফুটবল বিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, ব্রাজিলের ক্লাব আভাই এফসি ও অ্যাতলেতিকো গোইয়ানিয়েন্সে ইতিমধ্যে ভোজিনহার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

সবশেষ পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভিসের হয়ে খেলেছেন ভোজিনহা। গত মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

বিশ্বকাপে কেপ ভার্দের অবিশ্বাস্য যাত্রায় বড় ভূমিকা ছিল ভোজিনহার। স্পেনের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচেই তিনি সাতটি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আবারও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন, সেদিন তার সেভের সংখ্যা ছিল তিনটি।

তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। শেষ বত্রিশের সেই রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দে ৩-২ গোলে হারলেও আটটি সেভ করেন ভোজিনহা। পুরো টুর্নামেন্টে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। বয়সের তুলনায় তার ফিটনেস, প্রতিক্রিয়া আর নেতৃত্ব মুগ্ধ করেছে সমর্থকদের।

বিষয় : ফুটবল ব্রাজিল

The Campus Times online

সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x