ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

শিরোপা জয়ের অপূর্ণতা নিয়েই আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ না হলেও ইউরো জয়কে জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী। স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ২০১৬ সালে ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় রোনালদো নিশ্চিত করেন, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

আল নসর তারকা বলেন, ‘হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন তো চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভার থেকে বিদায় নিচ্ছি। ফুটবলে কখনো জিততে হয়, কখনো হারতে হয়।’

ডালাসে শেষ ষোলোর লড়াইয়ে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। গোল হজম করে ম্যাচে ফেরার আর যথেষ্ট সময় পায়নি পর্তুগাল। তবে বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়েও হতাশ নন এই পর্তুগিজ তারকা। তিনি বলেন, ‘আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না। অবশ্য আরও ভালো করা যেত।’

রোনালদোর নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে দলটি। সেখানেও তিনিই পর্তুগালকে নেতৃত্ব দেন।

বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলের হয়ে নিজের অবদান নিয়ে গর্ব প্রকাশ করেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’

জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে গর্বের কথা বললেও বিদায়ের কষ্ট আড়াল করেননি রোনালদো। তিনি বলেন, ‘এভাবে বিদায় নিতে হওয়ায় অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি।’

বিষয় : ফুটবল বিশ্বকাপ-২০২৬ পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদো

The Campus Times online

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x