ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

৬ গোলের ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা প্রত্যাবর্তনের গল্পও লিখেছিল। কিন্তু সেই কাহিনী ছাপিয়ে গেছে বাজে রেফারিংয়ের অভিযোগে। মিশরের তারকা মোস্তফা জিকো সরাসরি ফিফাকে অভিযুক্ত করেছেন, একই সুর ছিল দলের কোচ হোসাম হোসেনের কণ্ঠেও।

‘বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো’

‘বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো’
মেসিদের পক্ষে পক্ষপাতিত্ব করেছে রেফারি, অভিযোগ মিশরের। সংগৃহীত ছবি

ম্যাচের ৫৮ মিনিটে মিশরের হয়ে দ্বিতীয় গোল করে মিশরকে এগিয়ে নেন মোস্তফা। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় ভিএআর যাচাইয়ের মাধ্যমে। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন।

তার দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। তিনি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ তিনি বলেন, ‘এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিশরের প্রধান কোচ হোসাম হোসেনও, ‘জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’

হোসাম হাসানের অভিযোগ, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’

সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলেন হোসাম হাসান বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলবো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’এরপর প্রশ্ন ছুঁড়ে দেন মিশরের কোচ, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল মিশর ফুটবল দল লিওনেল মেসি

The Campus Times online

বুধবার, ০৮ জুলাই ২০২৬

‘বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো’

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ম্যাচের ৫৮ মিনিটে মিশরের হয়ে দ্বিতীয় গোল করে মিশরকে এগিয়ে নেন মোস্তফা। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় ভিএআর যাচাইয়ের মাধ্যমে। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন।

তার দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। তিনি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ তিনি বলেন, ‘এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিশরের প্রধান কোচ হোসাম হোসেনও, ‘জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’

হোসাম হাসানের অভিযোগ, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’

সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলেন হোসাম হাসান বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলবো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’এরপর প্রশ্ন ছুঁড়ে দেন মিশরের কোচ, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
‘বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো’
0:00 0:00
1.0x