ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেদের নিয়ে গড়া শক্তিশালী ফ্রান্সের সামনে। আফ্রিকার প্রথম দল হিসেবে টানা দু’বার সেমিফাইনালে ওঠার চ্যালেঞ্জ সোনালি প্রজন্মের মরক্কোর সামনে।

দুই পরিবর্তনের আভাস, কেমন হবে ফ্রান্স-মরক্কোর একাদশ? 

রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ছবি: স্পোর্টস ইলাস্ট্রেটর

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টার বোস্টন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হবে। 

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মরক্কোর আক্রমণের সেরা ভরসা ইসমাইল সাইবারি ইনজুরিতে পড়েন। ফ্রান্স ম্যাচে খেলা তো দূরে থাক, তিনি স্কোয়ার্ডেই থাকতে পারবেন না। তার বদলি হিসেবে নেমে গোল করা সোফিয়ান রাহিমি খেলবেন শুরুতে। 

তবে ইনজুরি কাটিয়ে আটলাস লায়ন্সের ক্রিস্টাল প্যালেসে খেলা ডিফেন্ডার চাদি রিয়াদ শুরুর একাদশে ঢুকতে পারেন। মরক্কো শিবিরে বড় দুশ্চিন্তা দলটির চার নিয়মিত ফুটবলার নকআউটে একটি করে হলুদ কার্ড হজম করেছেন। তারা হলেন- আশরাফ হাকিমি, ঈসা ডিয়প, আজেদিন ওউনাহি ও আল খানুস। 

ফ্রান্সের শুরুর একাদশেও আসতে পারে দুই পরিবর্তন। ইনজুরির কারণে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি। মরক্কো ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডারের বদলি হওয়ার সম্ভাবনাই জোরালো। 

প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন রাইট উইঙ্গার ব্রাডলি বারকোলা। তার বদলি নেমে পেনাল্টি আদায় করেছিলেন ডিজেরি দুয়ে। পেনাল্টি থেকে গোলে জয়ও পেয়েছিল লেস ব্লুজরা। দুয়ে থাকতে পারেন শুরুর একাদশে।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: মাইক মাইগন্যান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, লুকাস ডিগনি, মানু কোনে, আন্দ্রে রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, ডিজেরি দুয়ে, কিলিয়ান এমবাপ্পে। 

মরক্কোর সম্ভাব্য একাদশ: ইয়াসিন বোনো, আশরাফ হাকিমি, ঈসা দিয়াপ, চাদি রিয়াদ, নওসের মাজরাওই, আইয়ূব বোয়াদ্দি, আল আইনওই, আজেদিন ওউনাহি, আল খানুস, ব্রাহিম দিয়াজ, সুফিয়ান রাহিমি।   

বিষয় : ফুটবল বিশ্বকাপ-২০২৬

The Campus Times online

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দুই পরিবর্তনের আভাস, কেমন হবে ফ্রান্স-মরক্কোর একাদশ? 

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x