ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

‎এক যুগে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফল উৎসবের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আনন্দঘন পরিবেশে উৎসবটি অনুষ্ঠিত হয়।

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্ণিল ফল উৎসব

‎উৎসবে দেশি-বিদেশি নানা মৌসুমি ফল দিয়ে বর্ণিল আয়োজন করা হয়। সাজানো হয় রসালো আম, জাতীয় ফল কাঁঠাল, আনারস, কলা, আঙুর, ড্রাগন ফলসহ বিভিন্ন পুষ্টিকর ফল।

‎জাককানইবিসাসের সভাপতি জান্নাতি বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, প্রক্টর ড. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস. এম. হাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল।

‎অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় সৌহার্দ্য আরও জোরদার করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সহ-সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক ইসরাত জাহান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম সিদ্দিকাও অতিথি হিসেবে অংশ নেন।

‎এ ছাড়া জাককানইবিসাসের সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, কার্যনির্বাহী সদস্য, সংগঠনের সদস্যরা উৎসবে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সমিতির এক যুগের গৌরবময় পথচলার প্রশংসা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ক্যাম্পাসে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতিনির্ভর এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

The Campus Times online

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্ণিল ফল উৎসব

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x