ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (শনিবার) অনুষ্ঠিতব্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫)’ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ‘চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান’ জেলার সকল পরীক্ষাকেন্দ্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো কঠিন হতে পারে বিবেচনায় নিয়ে বোর্ড সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ‘মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা’ দিয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তে বৈরী আবহাওয়া ও বন্যাকবলিত এলাকার হাজারো পরীক্ষার্থী সাময়িক স্বস্তি পেলেও, স্থগিত পরীক্ষার নতুন তারিখের জন্য তাদের অপেক্ষা করতে হবে।

বিষয় : এইচএসসি পরীক্ষা

The Campus Times online

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শনিবারের চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x