ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ আহ্বানের পেরিয়েছে একবছরেরও বেশি সময়। কিন্তু এখনো অবধি পরেনি কোনো অভিযোগ। ফলে নিষ্ক্রিয় হয়ে রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কার্যক্রম।

অভিযোগের অভাবে অচল কুবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

কুবি প্রতিনিধি: 

খোঁজ নিয়ে জানা যায়, গতবছরের ২৮ এপ্রিল সিন্ডিকেটের ১০৩তম সভায় উল্লিখিত সময়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম খতিয়ে দেখার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিটি গঠন করা হয়। যেখানে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, সদস্য সচিব হিসেবে আছেন সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান। এছাড়া, সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মতিন সাদ আবদুল্লাহ।  

পরবর্তীতে কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গতবছরের ২৬ জুন সহকারী রেজিস্ট্রার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে একমাসের সময় বেঁধে দিয়ে ২৫ জুলাই পর্যন্ত তথ্য গ্রহণের সময়সীমা দেওয়া হয়। কিন্তু এই একমাস এখন একবছর পেরিয়েছে, কিন্তু কেউ এখনো কোনো অভিযোগ জমা দেয়নি কমিটির কাছে। ফলে কমিটির কার্যক্রম বর্তমানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। 

এনিয়ে কমিটির সদস্য প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'শুরুতে কেউ তথ্য না দেওয়াতে পরবর্তীতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। কিন্তু কেউ অভিযোগ দেয় নাই। অভিযোগ না দেওয়াতে আমরা কিছু করতে পারছি না।' 

সদস্য সচিব মো. মনিরুজ্জামান বলেন, 'অভিযোগ ছাড়া কিছু করা যাবে না বিধায় আমরা তথ্য চেয়ে চিঠি দিয়েছি। এখন অবধি কোনো অভিযোগ আসেনি।' 

কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় আমরা কিছু করতে পারিনি। কমিটির কাজও থমকে আছে। যেহেতু কমিটি সিন্ডিকেটে হয়েছে, এটা নিয়ে করা যায়, সেটা পরবর্তী সিন্ডিকেটে আমরা আলোচনা করব।

The Campus Times online

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

অভিযোগের অভাবে অচল কুবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x