ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ভাইকিংদের বিখ্যাত ‘রো’ উদযাপন থেমে গেল। শেষ হয়ে গেল নরওয়ের বিশ্বকাপ। শেষ আটেই থেমেছে আর্লিং হালান্ডদের রূপকথা। অন্যদিকে শিরোপা পুনরুদ্ধারে একধাপ এগিয়ে গেল ইংলিশরা।

থেমে গেল ভাইকিং রো, সেমিফাইনালে ইংল্যান্ড

ইন্টারনেট

মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ২-১ গোলে। জোড়া গোল করে জয়ের নায়ক জুড বেলিংহাম।

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন বেলিংহাম। এই তারকার কাঁধে চেপে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠল টমাস টুখেলের দল। যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের মধ্যকার কেউ।

 মায়ামিতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ইংল্যান্ড। কিন্তু স্রোতের বিপরীতে হঠাৎ গোল দিয়ে বসে নরওয়ে। ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক শটে দূরের পোস্ট ঘেঁসে বল জালে জড়ান আন্দ্রেয়াস শেলদেরুপ।তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইংল্যান্ড। বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে গর্ডন পাস দেন জুড বেলিংহামকে। বল পেয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান ইংলিশ ফরোয়ার্ড। খানিক পর জালে বল ঠেলে দেন হ্যারি কেইন। কিন্তু অফসাইডে গোল মেলেনি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর মাঠে ফিরে ৫৫ মিনিটে ফের শেলদেরুপের গোলে ম্যাচে এগিয়ে যাওয়ার আনন্দে মেতে ওঠে নরওয়ের সমর্থকেরা। কিন্তু ভিএআরএ সেই গোল বাতিল করে দেয় ফাউল দেখিয়ে।রিভিউয়ে দেখা যায় গোলের আগে বক্সে অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে ফেলে দেন হালান্ড, ফাউল ধরায় গোল বাতিল হয় নরওয়ের। যেন হাফ ছেড়ে বাঁচে ইংল্যান্ড। 

তবে দারুণ সব আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও এই অর্ধে আর কোনো গোল আসেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এবার ভাগ্য সহায় হয় ইংল্যান্ডের, যোগ করা ৩০ মিনিট সময়ের শুরুতেই পেয়ে যায় গোল।

এদিকে এই গোলে দারুণ এক কীর্তি গড়েন বেলিংহাম। টানা দুই নক আউট ম্যাচে জোড়া গোল করে বসে গেছেন দিয়াগো ম্যারাডোনার পাশে।সবশেষ ৪০ বছর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপে এই কীর্তি গড়েন তিনি। 

যাই হোক, বেলিংহামের এই কীর্তিতে সেমিতে পৌঁছে যায় ইংল্যান্ড। এরপরও আরো দু'টি ভালো আক্রমণ করে তারা, তবে ফল আসেনি।

অন্যদিকে আর্লিং হালান্ডরা ছিলেন আজ নিস্প্রভ। আগের ৫ ম্যাচে ৭ গোল করা এই তারকা আজ তেমন কিছুই করতে পারেননি। ফলে শেষ আটেই থামলো ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটার যাত্রা।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে বেলিংহামের হয়ে গেল ৬ গোল। তার সতীর্থ হ্যারি কেইনও এরই মাঝে করেছেন ৬টি গোল। বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে একই দেশের দু'জন ফুটবলারের ৬ গোলের ঘটনা এটিই প্রথম।

বিষয় : ফিফা ক্লাব বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল ২০২৬ ইংল্যান্ড নরওয়ে

The Campus Times online

রোববার, ১২ জুলাই ২০২৬

থেমে গেল ভাইকিং রো, সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x