ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

গায়ককে টাকার পাহাড়ে চাপা!

গায়ককে টাকার  পাহাড়ে চাপা!

নয়া দিগন্ত ডেস্ক

এক সঙ্গীত শিল্পীকে টাকার পাহাড়ে ডুবিয়ে দিলেন শ্রোতা এবং আয়োজকেরা! মাথা অবধি টাকায় ঢেকে গেল ওই গায়কের। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের জুনাগড় জেলায় অনুষ্ঠিত একটি ভক্তিমূলক অনুষ্ঠানে। সেখানেই গাইতে এসেছিলেন জনপ্রিয় ভজনশিল্পী কবিরাজ জিগনেশ। তিনি সঙ্গীত পরিবেশনের সময় ভক্তরা মঞ্চের ওপর বিপুল পরিমাণে টাকা ওড়াতে শুরু করে। সেই টাকা দিয়ে কার্যত মুড়ে দেয়া হয় কবিরাজকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভক্তিমূলক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জুনাগড়ের মালিয়া হাটিনায়। একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য শত শত মানুষ সমবেত হয়েছিলেন সেখানে। ভজন এবং ভক্তিগীতি পরিবেশন করছিলেন জিগনেশ। এমন সময় উপস্থিত ভক্তগণ উৎসাহের সাথে মঞ্চের দিকে টাকা ছুড়তে শুরু করেন। শুরুতে মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা লোকেরা একটি একটি করে নোট নিবেদন করেন। তবে অনুষ্ঠান যত এগোতে থাকে, নিবেদনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ভক্তেরা মুহুর্মুহু হাততালি দিচ্ছেন, নাচছেন। অনেকে গানের সাথে সুর মেলাচ্ছেন। টাকা উড়ছে মঞ্চে। এরপর বেশ কয়েক জন দর্শককে টাকার বস্তা হাতে মঞ্চের দিকে এগিয়ে আসতে এবং বাতাসে নোট ছুড়েতে দেখা গেল। শিল্পীর চারপাশে জমতে থাকা টাকার স্তূপ সামলাতে হিমশিম খেতে থাকলেন স্বেচ্ছাসেবকরা। এর মধ্যে গায়ক জিগনেশকে টাকার পাহাড়ে ডুবে যেতেও দেখা গেল।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘দেশগুজরাত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিওটি দেখার পর নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ওইভাবে টাকা উড়ানো নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। যদিও ভিডিও ছড়িয়ে পড়ার পর আয়োজকেরা স্পষ্ট করেছেন, সংগৃহীত অর্থ ব্যক্তিগত লাভের জন্য নয়। তাদের মতে, এই অনুদান ধর্মীয় কার্যকলাপ, দাতব্য উদ্যোগ এবং ভবিষ্যৎ আধ্যাত্মিক কর্মসূচির সাথে যুক্ত জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে।

The Campus Times online

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

গায়ককে টাকার পাহাড়ে চাপা!

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
গায়ককে টাকার পাহাড়ে চাপা!
0:00 0:00
1.0x