ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

যৌথ অভিযানে পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সোমবার (৩ আগস্ট) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে সোমবার ভোর সোয়া ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হলেন হাফেজ শফিক (১৯)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি—এর মধ্যে দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত—এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ শফিক অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা আলামতসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

যৌথ অভিযানে পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার