ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবির ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন।তবে কতজন নিখোঁজ সেটা নিদিষ্ট ভাবে জানা যায়নি।

টেকনাফ শাহপরীর দ্বীপের সাগরে নৌকাডুবি, ১৮ জন জীবিত উদ্ধার

শুক্রবার (৩১ জুলাই) সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন পশ্চিম পাড়া সাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে নৌকাডুবির শিকার হন। পরে স্থানীয় জেলেদের উদ্ধার করা ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে  একটি নৌকা ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

শাহপরীর দ্বীপের স্থানীয় জেলে হাসান আলী বলেন, শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন সাগরে মিয়ানমার থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। ঘটনাস্থল থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও কতজন  নিখোঁজ রয়েছে সেটা নিদিষ্ট ভাবে জানা যায়নি। 

অপর জেলে হাকিম আলী জানান, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া কয়েকজন তাকে জানিয়েছেন, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সময় মিয়ানমারের রাখাইনে যুদ্ধ করতে গিয়েছিলেন বলে তারা তাকে জানান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী জানান, নৌকা ডুবির ঘটনা শুনেছি, তবে এ বিষয়ে বিস্তারিত জানিনা, বিস্তারিত জেনে পরে জানানো হবে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি'র) অধিনায়কের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : কক্সবাজার নৌকাডুবি

The Campus Times online

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফ শাহপরীর দ্বীপের সাগরে নৌকাডুবি, ১৮ জন জীবিত উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x