ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

জাবিপ্রবি, ডিসিইউ ও জাবিতে শীর্ষ পদে নতুন নিয়োগ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও পৃথক প্রজ্ঞাপনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ নিয়োগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত উপ–উপাচার্য পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

জাবিপ্রবিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. আমির হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. বোরহান উদ্দিন। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

এ ছাড়াও মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদ থেকে ড. এম মাহফুজুর রহমান এবং উপ-উপাচার্য (প্রশাসন) পদ থেকে ড. সোহেল আহমদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের স্থলে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সামসুল আলম। আর উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

বিষয় : শিক্ষা উপ-উপাচার্য জাবি ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

The Campus Times online

শনিবার, ১৩ জুন ২০২৬

জাবিপ্রবি, ডিসিইউ ও জাবিতে শীর্ষ পদে নতুন নিয়োগ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x