ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ইবি প্রশাসনের নানান কর্মসূচি

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

​বুধবার (২৯ জুলাই) জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান এর ২য় বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া ও সদস্য সচিব ড. আসাদুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি সূত্রে জানা যায়,৫ আগস্ট সকাল ৯টা ২০এ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনের বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হবে।এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে  বেলুন উড়িয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও এ দিনে প্রীতি ভলিভল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবাসিক হল গুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

The Campus Times online

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ইবি প্রশাসনের নানান কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x