ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৩২তম ব্যাচের নবীন বরণ

ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৩২তম ব্যাচের নবীন বরণ ও ২৭তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১২ আগস্ট ২০২৬ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাইমেন মনসুর স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে মিহাদ হোসেন এবং বিদায়ীদের পক্ষে দেলোয়ার হোসেন শিপন অনুভূতি ব্যক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগপ্রাপ্তির সঙ্গে তাদের দায়িত্বও বেড়েছে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিভাগ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করতে হবে। অ্যালামনাই হিসেবে বিভাগের সঙ্গে সর্বদা সম্পৃক্ত থেকে কাজ করার জন্যও তিনি বিদায়ীদের প্রতি আহ্বান জানান।    

The Campus Times online

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x