ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ফুটেজ আসার আগ পর্যন্ত এফএইচ হলের প্রভোস্ট অফিস আর খুলবে না: ডাকসু জিএস

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের কক্ষে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ না হওয়া পর্যন্ত প্রভোস্টের কার্যালয় খুলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ডাকসু জিএস এস এম ফরহাদ।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডাকসুর নেতারা ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ প্রকাশ ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, প্রভোস্টের কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে সাইবার মামলা ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ সবার জন্য ওপেন করতে হবে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ অবিকৃত অবস্থায় শিক্ষার্থী ও সাংবাদিকদের দেখাতে হবে।

ফুটেজে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের দ্রুত বরখাস্তের দাবি জানান ডাকসু জিএস। আর ফুটেজ পাওয়া না গেলে এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগও তুলেছে ডাকসু। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, আন্দোলন দমাতে ছাত্রদলের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও দাবি করা হয়।

বিষয় : ঢাকা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা জেলা ডাকসু

The Campus Times online

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ফুটেজ আসার আগ পর্যন্ত এফএইচ হলের প্রভোস্ট অফিস আর খুলবে না: ডাকসু জিএস

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x