ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

গতকাল এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাঁর দীর্ঘ সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূল মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে এক স্বতন্ত্র স্থানে প্রতিষ্ঠিত করেছে। একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে রাষ্ট্রপতির ভূমিকার ওপর আলোকপাত করে ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অনুপ্রাণিত করবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অভিনন্দন বার্তার শেষে উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

The Campus Times online

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x