ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

পাবিপ্রবি ছাত্রদলের ১৭তম ব্যাচের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিএনপি ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৭তম ব্যাচের নেতাকর্মীরা ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন।কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া, আম, পেয়ারা সহ নানা প্রজাতির দেশীয় ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।

ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনের তত্ত্বাবধান ও নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তামজীদ হোসেন সিয়াম, রিমন, বায়েজিদসহ অন্যান্য নেতাকর্মী।

কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন বলেন, "পরিবেশ রক্ষায় আমাদের ছোট ভাইদের এই জনকল্যাণমূলক পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। তবে কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, এগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ সুনিশ্চিত করাও আমাদের কর্তব্য। এই বৃক্ষগুলো বেড়ে উঠে আগামীতে ক্যাম্পাসকে আরও সবুজ, দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত রূপ দেবে বলেই আমাদের বিশ্বাস।"

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা, ক্যাম্পাসকে সবুজে ছেয়ে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

The Campus Times online

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পাবিপ্রবি ছাত্রদলের ১৭তম ব্যাচের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x