ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

পাবিপ্রবির প্রথম সমাবর্তন হতে যাচ্ছে আগামী বছরের মার্চে

২০২৭ সালের ১৫ অথবা ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বহুল কাঙ্ক্ষিত প্রথম সমাবর্তন। রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সমাবর্তন আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এ সময় ২০২৭ সালের মার্চে সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়ায় বর্তমান গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দীর্ঘ প্রতীক্ষিত এই সমাবর্তন পাবিপ্রবির ইতিহাসে একটি নতুন মাইলফলক উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

The Campus Times online

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাবিপ্রবির প্রথম সমাবর্তন হতে যাচ্ছে আগামী বছরের মার্চে

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x