ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে পাবিপ্রবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: ইমরান আহমেদ

​পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ উদযাপন-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারি-২-এ এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ সময় আরো উপস্থিত ছিলেন 'নজরুল বর্ষ উদযাপন-২০২৬' কমিটির আহ্বায়ক ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ এবং বাংলা একাডেমির জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

​শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে সাংস্কৃতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কবি নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রগাঢ় দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে তরুণ প্রজন্মকে আরও নিবিড়ভাবে পরিচিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

The Campus Times online

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে পাবিপ্রবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x