ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
The Campus Times online

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

The Campus Times online

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x