ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারাদেশে মিড-ডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার।

বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু জুলাইয়ে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গ্রাফিক্স: ইত্তেফাক

আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারাদেশে মিড-ডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার।

সোমবার (১৫ মে) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এ জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে। সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

বিষয় : শিক্ষা শিক্ষামন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়

The Campus Times online

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু জুলাইয়ে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারাদেশে মিড-ডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার।

সোমবার (১৫ মে) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এ জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে। সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x