ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

‎গাজীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মেট্রোপলিটন সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পুবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন ও টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।

জিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ গাজীপুর আওয়ামী লীগ ছাত্রলীগ মেট্রোপলিটন পুলিশ

The Campus Times online

সোমবার, ২২ জুন ২০২৬

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

‎গাজীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মেট্রোপলিটন সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পুবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন ও টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।

জিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x