ঢাকা    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

মোবাইল ট্রাকিং এর মাধ্যমে সদর উপজেলায় তার খালার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, আটক কলেজ শিক্ষার্থী

আখাউড়া থানা,(ইনসেটে আটক সাবিদুল ইসলাম সিয়াম)। ছবি: ইত্তেফাক কোলাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাবিদুল ইসলাম সিয়াম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দিবাগত রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে সদর উপজেলায় তার খালার বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটক সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য-প্রযুক্তি মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে রোববার দিবাগত রাতে তার মোবাইল ট্রাকিং করে অবস্থান নিশ্চিত করা হয়। পরে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয় : জাইমা রহমান ব্রাহ্মণবাড়িয়া

The Campus Times online

সোমবার, ২২ জুন ২০২৬

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, আটক কলেজ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x