ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) এক বার্তায় তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।’

ভেনেজুয়েলায় ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর |সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেন ‘যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, সহনশীলতা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১ এবং সাড়ে ৭। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী আমেরিকা ভেনিজুয়েলা ভূমিকম্প

The Campus Times online

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী বলেন ‘যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, সহনশীলতা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১ এবং সাড়ে ৭। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x