মেসডা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আবুজার গাফ্ফার ও লিখন ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (MESDA)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবুজার গাফ্ফার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিখন ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আকিব হাসান ও জুবাইদা তানজিম বিভা, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু শামা আহমেদ, দপ্তর সম্পাদক তাসনিয়া আক্তার, প্রচার সম্পাদক মোছা. মুন্নি, ক্রীড়া সম্পাদক রকিবুল হোসেন রূপক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক দুর্রি মাকতুম তামান্না, আইনবিষয়ক সম্পাদক সিহাব হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক রুবাইয়া তাসনিম মেঘা, শিক্ষা ও স্টাডি সার্কেল সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ, ভর্তি বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান বায়েজিদ।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তয়োব ইসলাম শুভ এবং জান্নাতুল বুশরা।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।