ঢাকা    সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে সেলেসাওদের জন্য মাথা ব্যাথার কারণ হতে পারে নরওয়ের আর্লিং হালান্ড। তবে হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে নিজের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টার-ব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বীতা নতুন করে শুরু করবেন। বাজি থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট।

ব্রাজিলের আরেক সেন্টার-ব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন।

আনচেলত্তি বলেন, 'হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় না হালান্ডকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা বলে দেওয়ার দরকার নেই।'

বিষয় : ব্রাজিল ফুটবল দল ফুটবল নরওয়ে

The Campus Times online

সোমবার, ০৬ জুলাই ২০২৬

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

এবারের বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টার-ব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বীতা নতুন করে শুরু করবেন। বাজি থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট।

ব্রাজিলের আরেক সেন্টার-ব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন।

আনচেলত্তি বলেন, 'হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় না হালান্ডকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা বলে দেওয়ার দরকার নেই।'

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x