ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আজ সোমবার সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বছর শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি, যে ডিসেম্বরের যে ফাইনাল পরীক্ষা হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ৩০ নভেম্বরের মধ্যেই আমাদের রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।’

পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে বলে তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব আগস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকেরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনের সুন্দরভাবে বই দেওয়ার জন্য।’

আগামী বছরের পাঠ্যবইতে শিক্ষাক্রমে কিছুটা পরিমার্জন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বিষয় : শিক্ষা শিক্ষামন্ত্রী প্রাথমিক বিদ্যালয় গণশিক্ষা বই

The Campus Times online

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

আজ সোমবার সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বছর শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি, যে ডিসেম্বরের যে ফাইনাল পরীক্ষা হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ৩০ নভেম্বরের মধ্যেই আমাদের রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।’

পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে বলে তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব আগস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকেরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনের সুন্দরভাবে বই দেওয়ার জন্য।’

আগামী বছরের পাঠ্যবইতে শিক্ষাক্রমে কিছুটা পরিমার্জন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x