ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

টানা ভারী বর্ষণে রেললাইনের ওপরে পানি উঠে পড়ায় এবং কয়েক জায়গায় গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল।

রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। ছবি: সংগৃহীত

আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন। এর আগে টানা বৃষ্টির কারণে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্রেন চলাচলের বিষয়ে কামরুল হোসেন বলেন, টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের ওপর কয়েক জায়গায় গাছ পড়েছে। বেলা ২টায় শাটল আটকা পড়েছিল। লাইনের ওপরে পানি ওঠায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। বৃষ্টি না থামাতে পানি নামছে কম, এ জন্য কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।

বিষয় : জেলার খবর ট্রেন চট্টগ্রাম জেলা রেললাইন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

The Campus Times online

বুধবার, ০৮ জুলাই ২০২৬

রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন। এর আগে টানা বৃষ্টির কারণে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্রেন চলাচলের বিষয়ে কামরুল হোসেন বলেন, টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের ওপর কয়েক জায়গায় গাছ পড়েছে। বেলা ২টায় শাটল আটকা পড়েছিল। লাইনের ওপরে পানি ওঠায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। বৃষ্টি না থামাতে পানি নামছে কম, এ জন্য কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x