বাড়ি ফিরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখলেন, আমাদের ছোট্ট পুত্রসন্তান— সিডো। তোমাকে বুকে নিয়ে বুঝলাম— সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ।
সেই সঙ্গে ভক্ত-অনুরাগীদের কাছে একরত্তির জন্য আশীর্বাদও চেয়ে নিয়েছেন অভিনেত্রী। সুস্মিতা রায় বলেন, আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক— এটাই আমাদের একমাত্র প্রার্থনা।
এর আগে সুস্মিতা রায়ের সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তার দ্বিতীয় বিয়ে ভাঙা এবং আবার নতুন করে সংসার পাতা নিয়েও আলোচনার শেষ ছিল না সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে।
অবশেষে সোমবার (৬ জুলাই) সন্তান আসার খবর সামাজিক মাধ্যমে জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন— ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।
বরাবরই মাতৃত্বের স্বাদ পেতে চেয়েছিলেন সুস্মিতা রায়। সন্তান জন্মের পর খুবই উচ্ছ্বসিত সুস্মিতা ও শুভাশিস দম্পতি।