ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হওয়ায় দুর্গত এলাকায় উদ্ধারকাজ, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রাণ বিতরণে নেতা-কর্মীদের মাঠে নামার জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বেশ কিছু জেলায় টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে স্থানীয় সাধারণ মানুষ ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক ‘রেসকিউ টিম’ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে ১০টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রস্তুতকরণ: স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শ করে শুকনো বা রান্না করা খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা ও বিতরণ করা। আশ্রয়কেন্দ্র ও ঘরবাড়ির নিরাপত্তা: যারা বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, তাদের ফেলে যাওয়া সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। নারী ও শিশুদের অগ্রাধিকার: উদ্ধার ও ত্রাণ বিতরণের সকল ক্ষেত্রে নারী, শিশু এবং বয়স্কদের অগ্রাধিকার প্রদান করা। বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হবে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়ের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ইউনিটভিত্তিক মেডিকেল টিম ও ওষুধ বিতরণের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণে অংশ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর এই পুরো প্রক্রিয়াটি সার্বিকভাবে সমন্বয় করবেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

বিষয় : উদ্ধার ছাত্রদল বিজ্ঞপ্তি বন্যা ত্রাণ

The Campus Times online

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x