ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ইংল্যাল্ডের বিপক্ষে জয়ে পর লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা যখন মাঠে উল্লাসে মেতে ছিলেন, ঠিক তখনই এক অদ্ভুত জিনিস খুঁজে পান আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট মার্সেলো ডি’অ্যান্ড্রেয়া। সেটি ছিল ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল। যাতে স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল সম্ভাব্য পেনাল্টি শুটআউটের দিকনির্দেশনামূলক চিরকুট।

পানির বোতলে লেখা ছিল পেনাল্টি শুটআউটের নির্দেশনা

আগ্রহ নিয়ে পানির বোতল দেখেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের নাম লেখা ছিল চিরকুটে। কোন খেলোয়াড়ের শটের সময় পিকফোর্ডের কোন দিকে ঝাঁপানো উচিত, তারও নির্দেশনা ছিল।

বোতলটি মার্সেলো ও আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকার মুহূর্তটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। যেখানে দেখা যায়, মেসিরা বেশ আগ্রহ নিয়ে বোতলটি দেখছেন। এক সময় চেলসি তারকা এনজো ফার্নান্দেজ তাঁদের সঙ্গে যোগ দেন। বোতল দেখে তিনি হেসে ওঠেন। 

কানাডার সম্প্রচার মাধ্যম টিএসএন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, বোতলটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন।

জার্মান গণমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, পিকফোর্ড এর আগেও পানির বোতলে চিরকুট লিখে সফল হয়েছিলেন। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল থ্রি-লায়ন্সরা। সেই ম্যাচে চিরকুটের নির্দেশনা মেনে ঝাঁপ দিয়ে ম্যানুয়েল আকানজির শট ঠেকিয়ে দিয়েছিলেন। 

বোতলে দেওয়া নির্দেশনা অনুযায়ী, আকানজি পেনাল্টি নিলে পিকফোর্ডকে বাম দিকে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়েছিল। ওই ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।

বিষয় : আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ-২০২৬ ইংল্যান্ড চিরকুট পেনাল্টি

The Campus Times online

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পানির বোতলে লেখা ছিল পেনাল্টি শুটআউটের নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের নাম লেখা ছিল চিরকুটে। কোন খেলোয়াড়ের শটের সময় পিকফোর্ডের কোন দিকে ঝাঁপানো উচিত, তারও নির্দেশনা ছিল।

বোতলটি মার্সেলো ও আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে থাকার মুহূর্তটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। যেখানে দেখা যায়, মেসিরা বেশ আগ্রহ নিয়ে বোতলটি দেখছেন। এক সময় চেলসি তারকা এনজো ফার্নান্দেজ তাঁদের সঙ্গে যোগ দেন। বোতল দেখে তিনি হেসে ওঠেন। 

কানাডার সম্প্রচার মাধ্যম টিএসএন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, বোতলটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন।

জার্মান গণমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, পিকফোর্ড এর আগেও পানির বোতলে চিরকুট লিখে সফল হয়েছিলেন। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল থ্রি-লায়ন্সরা। সেই ম্যাচে চিরকুটের নির্দেশনা মেনে ঝাঁপ দিয়ে ম্যানুয়েল আকানজির শট ঠেকিয়ে দিয়েছিলেন। 

বোতলে দেওয়া নির্দেশনা অনুযায়ী, আকানজি পেনাল্টি নিলে পিকফোর্ডকে বাম দিকে ঝাঁপ দেওয়ার কথা বলা হয়েছিল। ওই ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x