ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার থেকে সুরক্ষায় শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেছেন আলোচিত শিক্ষিকা বিউটি রানী। দেশের সব শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিউটি রানীর

আলোচিত শিক্ষিকা বিউটি রানী।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। 

শিক্ষিকা বিউটি রানী বলেন, ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

বিউটি রানী আরো বলেন, ‘আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’

শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই—দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

এর আগে গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। 

গত ২৩ জুলাই বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ডিফারেন্ট টাচ ব্যান্ডের ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের সমালোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান

The Campus Times online

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিউটি রানীর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x